বালক ঈশ্বর আমার

তাঁকে ঘড়িতে বেঁধে, শাস্ত্র-মন্ত্রের জামা পরিয়ে, নিয়মাবলীর পেপারব্যাকে পালন করা বড় কঠিন।

তিনি কখনও গঙ্গামাটিতে পা ডুবিয়ে বসে থাকেন; দখ্নে বাতাস দিলে তাঁর হৃদয়সমুদ্রের সুবিশাল ঢেউগুলি কথায়, গানে আছড়ে পড়ে; পথকুকুরের ক্ষুধার্ত জিভে তিনি রাখেন নিজপাতের অন্ন; সমাজ যাকে বলে বেশ্যা, তাকে দেখে দু-হাত কপালে ছুঁইয়ে তিনি বলেন, "মা, আজ তুই এই সাজে এলি?"

সেই হাতে কখনও তিনি 
গৌরদাসীর মায়ার সুতো গুটিয়ে আনেন;
আর সেই হাতই একদিন উত্থিত হয় বরাভয়ে – 'চৈতন্য হোক।'

প্রতিটি ধূলিকণা, পতঙ্গ, তৃণাগ্র তাঁর ব্রহ্মময়ী!
বালক ঈশ্বর আমার – তাঁকে পালন করা বড় কঠিন।

-----
শুভংকর (৬/৮/২৬)

Comments