নিখাদ
এক ব্রাহ্ম জিজ্ঞেস করেছিল, "অনুরাগ, না প্রার্থনা?"
ঠাকুর উত্তর দিয়েছিলেন – আগে অনুরাগ, পরে প্রার্থনা। যার কাছে আর্জি জানাবে, তাকে দেখতে কেমন, সেটা তো জানা চাই। দেখবে, জানবে, ক্রমেই ভালোবাসবে। ভালোবাসা এলে তবে না সে মানুষের কাছে আব্দার চলে!
Humanization ঠাকুরের চিন্তার বিরাট বড় স্তম্ভ। ঈশ্বর বা পরমাত্মাকে কখনও তুলনা করছেন বাপ-মায়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, সন্তানের সঙ্গে। এসব তবু চেনা। এক জায়গায় তুলনা করছেন গ্যাস কোম্পানির মালিকের সঙ্গে। বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে তার কোম্পানির গ্যাসের নল। সেই নল থেকে গ্যাস আনতে গেলে আমাদের আর্জি জানাতে হবে গ্যাস কোম্পানিতে গিয়ে। হয়তো একবারের বেশি দুইবার। তারপর নল থেকে গ্যাস বেরোবে। তেমনই এই দেহরূপী সমস্ত বাড়িতে পরমাত্মার নল পৌঁছে গেছে। এখন প্রার্থনা করলেই, পরমাত্মার কৃপা হলে, নিজের ভিতর জীবাত্মার উপস্থিতি অনুভূত হয়!
এখন সবটাই উলটো। Humanization-এর আপিসে তালা ঝুলছে, পুরোটাই Deification-এর গল্প। হয় মাথায় তোলো, নয় পিষে দাও।
ঈশ্বর আমাকে ভালো রেখেছেন, এ নিয়ে বেশি "কৃপা কৃপা" করলে ঠাকুর বলতেন, বাপ মা সন্তানকে ভালো রাখবে, এ নিয়ে আবার বারবার বলার কী আছে! বাপ মায়ের তো সেটাই কাজ!
মায়ের কাছে ঠাকুর প্রার্থনা করতেন, "মা, নিখাদ করো।" আর কিছু নয়, নিখাদ।
Comments
Post a Comment