তিনি আর আমি
যাঁদের ভালোবাসি, তাঁদের সম্বন্ধে কথা বলতে খুব ভালোলাগে। কেন এত ভালোলাগে? কারণ সে বলা তো শুধু বলা নয়, সে আস্বাদনও বটে। সেইসব প্রিয় জীবনগাথা, অপূর্ব ভাবের কথা কাকে শোনাচ্ছি? নিজেকেই শোনাচ্ছি। বারবার। আরও যারা শুনছেন সে কথা, তারা আনন্দ পেলে, তাদের সেই আনন্দ প্রসাদরূপে আমিই লাভ করছি। আমিই নানা শরীরে সেই ভাবের কথা বলছি, আমিই নানা শরীরে সেই ভাবের কথা শুনছি। আমিই নানা মনে সেই আনন্দে কখনও হাসছি, কখনও কাঁদছি। আমারই অবিশ্বাস ছিল, আমারই বিশ্বাস হয়েছে। আরও যার যার মনে হচ্ছে তিনি আপনার, তার তার মধ্য দিয়ে আমারই তাঁকে আরও বেশি করে আপন মনে হচ্ছে। বস্তুত তিনি এবং আমি ছাড়া আর কিছুই নেই এই গল্পে।
Comments
Post a Comment