জ্ঞান, অনুভব, অভিঘাত
তুমি আছ, এটুকু জানি। আছো, তা বেশ তো! থাকো। শুনেছি তুমি মানুষ মন্দ নও। বেশ, বেশ। তুমিও থাকো তোমার মতো। আমিও থাকি।
এ হল কেবলই জানা, যে তুমি আছ।
তুমি মানুষটা যেহেতু মন্দ না, মাঝেসাঝে তোমার কথা শুনতে বেশ লাগে। হালকা লাগে। নাথিং সিরিয়াস। ভাল ভাল, উঁচুদরের কথা। অফ-টাইমে বেশ একটা প্রলেপ বুলিয়ে দেয়।
এ হল তোমার থাকার অনুভব।
আর যখন জানি শুধু তুমি আছ, তাই আছি; তুমি প্রাণময়, তাই আমি বাঁচি –
তখন সে হল তোমার থাকার অভিঘাত।
একমাত্র এই সময়ে কথা ফুরিয়ে আসে। যুক্তি তর্ক বেফালতু লাগে। চুপ করে মহাকাশের কথা ভাবতে ইচ্ছে করে।
Comments
Post a Comment