Roadside wisdom


"আমরা ওপরআলার ভাড়াটে। যখন ঘর ছাড়তে বলবে, ছেড়ে দিতে হবে।"

ট্রেন ধরার মুখে শুনেছি, স্টেশনে। গীতার ত্রয়োদশ অধ্যায় – ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ যোগ। 

ভারতে ফিরে কলম্বোয় প্রথম জনসভায় বিবেকানন্দ বলেছিলেন, এ দেশের মানুষকে আন্তর্জাতিক রাজনীতি বা অর্থনীতি নিয়ে জিজ্ঞেস করো, তাদের অত উৎসাহ নেই। কিন্তু শাস্ত্রের কঠিন কঠিন অধ্যাত্ম দর্শন তাদের ঠোঁটস্থ। কারণ সেসব তাদের জীবনলব্ধ অনুভূতি

মাঝেমাঝেই তার প্রমাণ পাই।

Comments