গঙ্গার বাতাস

জীবনে বেশিটাই বুঝতে হয় আভাসে। গোটা গোটা, স্পষ্ট ভাষায় কে আর বোঝায়? 

ঠিক পথে যাচ্ছি কিনা, বুঝব কী উপায়ে?

শ্রীরামকৃষ্ণ – গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে।

যাত্রাপথের বাতাস গায়ে লাগুক। সাফল্য আসতে দেরী হোক, নির্দিষ্ট উত্তর পেতে সময় লাগুক, কিন্তু কাজটি করে মন জুড়োচ্ছে তো? লাভক্ষতির ঊর্ধ্বে আনন্দ আসছে তো দিনের শেষে, কাজ সেরে?

ওইটিই গঙ্গার শীতল বাতাস। ওইটি গায়ে লাগছে মানে, গঙ্গা কাছেই। চলতে থাকি।

Comments