পরম আশ্রয়

০৯/০৪/২০২২

ডাকলে সত্যিই সাড়া পাওয়া যায়? 
ছোট থেকে বড় – সব কাজেই দেখি কিছুই ঠিক করতে পারছি না। সবই অনিশ্চিত। 
সব ছেড়ে দিতে ইচ্ছে করে তোমার কাছে। তুমি সে সব পূর্ণ করবে কিনা না বুঝলেও এটুকু বুঝি, আমি ভেবে কিস্যু করতে পারবো না। 

কিন্তু তাও, ভাবতে শিখেছি, তাই ভেবে যাই। 

তুমি আছো, জানি। তোমরা আছো, জানি।
কিন্তু সব ছেড়ে তোমাদের কাছে এখনও থাকতে পারি না কেন!
ডাকলে, সব ছেড়ে দিয়ে ডাকলে, সত্যিই হয়... না?

"করুণাপাথার তুমি, পরম আশ্রয়"

কী করেছো মাথার মধ্যে? সারাদিনে থেকে থেকে এইই ভাবতে, খুঁজতে ইচ্ছে করে। এরই তেষ্টা আসে। কিন্তু ব্যাকুলতা আসে না। কেমন ধোঁয়া ধোঁয়া খোঁজ, এলোমেলো ভাবনা। 

কখনও গান, কখনও গীতা, কখনও তোমার কথা, কখনও তোমার উপর লেখা বই।

কোনদিকে এগোলে পাবো?

Comments